কেরাণীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আ’\গু’\ন: নি’\হ’\তদের পরিবারে ২ লাখ টাকার ঘোষণা

কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আ’\গু’\ন লাগার ঘটনায় নি’\হ’\তদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (Sardar Md. Sakhawat Hossain)।

শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিস (Fire Service) জানায়, কদমতলীর ওই কারখানায় আ’\গু’\নের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যারা নি’\হ’\ত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে শ্রম মন্ত্রণালয় ২ লাখ টাকা করে প্রদান করবে। এখন পর্যন্ত ৫ জনের মরদেহ পাওয়া গেছে। আরও অনেকে নিখোঁজ রয়েছে বলে শোনা যাচ্ছে। ধ্বংসস্তূপ সরানোর পর প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।”

তিনি আরও জানান, কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর কারখানা যাতে জনবহুল এলাকায় গড়ে না ওঠে, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আহতদের চিকিৎসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “চিকিৎসার সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে যারা বের হয়ে গেছেন, তাদের অনেকেই এখনো হাসপাতালে আসেননি।”

বিকেলে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।

এ ঘটনায় একজনকে আ’\হ’\ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (Dhaka Medical College) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আ’\গু’\ন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কারখানায় আ’\গু’\ন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। পরে আ’\গু’\নের তীব্রতা বাড়তে থাকায় একে একে ৭টি ইউনিট কাজ শুরু করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *