জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হ’\ত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত (India)। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ (Bangladesh) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান (Dr. Khalilur Rahman) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর (S. Jaishankar) এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহও উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আলোচনায় দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নিরাপত্তা, বিচারিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
ওসমান হাদির সন্দেহভাজন হ’\ত্যাকারীদের গ্রেফতারের জন্য ড. খলিলুর রহমান ভারত সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তারকৃতদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে উভয়পক্ষ একমত হয়।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International Crimes Tribunal) কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা (Sheikh Hasina) এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার অনুরোধও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বিষয়টি আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার দিল্লি পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তিনি মরিশাসের উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন।


