তেলের জন্য দীর্ঘ সময় প্রখর রোদে পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা বাইকারদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নোয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৮ এপ্রিল) জেলা শহরের হক ফিলিং স্টেশন (Haq Filling Station) সহ বিভিন্ন ফিলিং স্টেশনে সংগঠনটির উদ্যোগে অপেক্ষমাণদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
তীব্র গরম আর দীর্ঘ অপেক্ষার কারণে ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়া মানুষের জন্য এই উদ্যোগ কিছুটা স্বস্তির পরশ নিয়ে আসে। শুধু তা-ই নয়, উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে এই মানবিক কার্যক্রম।
লাইনে দাঁড়িয়ে থাকা বাইকার আলাউদ্দিন বলেন, “দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে খুব কষ্ট হচ্ছিল। ছাত্রদলের দেওয়া স্যালাইন ও পানির ব্যবস্থা আমাদের জন্য অনেক স্বস্তির হয়েছে।”
একই অভিজ্ঞতার কথা জানান আরেক বাইকার রাহাত। তিনি বলেন, “প্রায় দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কখন তেল পাবো জানি না। তীব্র রোদে খুব কষ্ট হচ্ছিল। এ সময় ছাত্রদলের দেওয়া পানি ও স্যালাইন সত্যিই স্বস্তি এনে দিয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন এনবিএস রাসেল (NBS Russell), সাফরাতুল ইসলাম নাবিল (Safratul Islam Nabil), করিম উদ্দিন বাবু (Karim Uddin Babu), জোবায়ের হোসেন আরিফ (Jobayer Hossain Arif), ইমরান হোসেন (Imran Hossain) সহ অন্যান্য নেতাকর্মীরা।
জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল বলেন, “তেল সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির (Nasir Uddin Nasir)-এর নির্দেশনায় আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। যতদিন সংকট থাকবে, ততদিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”


