লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলের বিমান হা’\ম’লায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নি’\হত হয়েছেন। তিনি ফরিদপুরের চর শালেপুর এলাকার বাসিন্দা। তার পিতা শেখ মোফাজ্জল ও মাতা রোজিনা খাতুন।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস (Embassy of Bangladesh) থেকে শুক্রবার পাঠানো শোকবার্তায় জানানো হয়, গত ৮ এপ্রিল (বুধবার) দিপালী তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় ওই এলাকায় ইসরায়েলের পক্ষ থেকে তীব্র বিমান হা’\ম’লা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনি নি’\হত হন। একই ঘটনায় তার কফিল ও পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান।
দূতাবাস দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতাল (Rafic Hariri Hospital)-এর মর্গে রাখা হয়েছে। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।


