ইসলামাবাদ বৈঠকে অচলাবস্থা: কোনো চুক্তি না করেন পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইসলামাবাদ (Islamabad)-এ ইরান (Iran) ও যুক্তরাষ্ট্র (United States)-এর মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে কোনো সমঝোতা ছাড়াই। দীর্ঘ ২১ ঘণ্টার টানা বৈঠক, দফায় দফায় পরামর্শ—সবকিছুর পরও দুই পক্ষ কোনো অভিন্ন কাঠামোতে পৌঁছাতে পারেনি।

আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance) ইসলামাবাদ ত্যাগ করেন। এ সময় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র একটি “চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব” সামনে রেখেছিল। তবে সেটি নিয়েই শেষ পর্যন্ত সমঝোতা হয়নি।

ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্রগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র শুরু থেকেই আলোচনা থেকে সরে যাওয়ার মতো একটি অজুহাত খুঁজছিল। তাদের ভাষ্য, এখন পরিস্থিতির দায় এবং পরবর্তী পদক্ষেপের চাপ পুরোপুরি ওয়াশিংটনের ওপরই পড়েছে। ফলে এই পর্যায়ে আলোচনা কার্যত থমকে গেছে।

ইরানি সূত্রের দাবি, মার্কিন পক্ষের অতিরিক্ত ও অবাস্তব দাবিই মূল অচলাবস্থার কারণ। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত সামনে এনেছে, যা বাস্তব পরিস্থিতি এবং আলোচনার পূর্ববর্তী অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

রোববার (১২ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ (Tasnim News) এক প্রতিবেদনে জানায়, ইসলামাবাদে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে শুরুতে আশাবাদ তৈরি হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। দীর্ঘ আলোচনার পরও যখন কোনো যৌথ অবস্থান তৈরি হলো না, তখন স্পষ্ট হয়ে ওঠে—দুই পক্ষের অবস্থানের ফারাক এখনো গভীর।

এই ব্যর্থ বৈঠকের ফলে ভবিষ্যৎ কূটনৈতিক প্রক্রিয়া কোন দিকে যাবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *