হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে শিশুদের জন্য টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ তুলে তদন্তের দাবি জানানো হয়েছে। এ ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগম (Nurjahan Begum)-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission)-এ আবেদন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্ট (Bangladesh Supreme Court)-এর আইনজীবী বিপ্লব কুমার দাশ এবং ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে সারা দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশুর মৃ’\ত্যু রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সরকারি পর্যায়ে শিশুদের জন্য হামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রোগের টিকার সংকট এবং এর ফলে সংক্রমণ বেড়ে যাওয়া ও শিশুমৃ’\ত্যুর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এতে বলা হয়, একের পর এক শিশুর মৃ’\ত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায় রয়েছে বলে সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মাধ্যমে মতামত দিয়েছেন।
এছাড়া বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকা ও সিরিঞ্জ সংকটকে পূর্ববর্তী সরকারের তৈরি সমস্যা হিসেবে উল্লেখ করছে বলেও আবেদনে বলা হয়েছে।
আবেদনে আরও তুলে ধরা হয়, বিগত অন্তর্বর্তীকালীন সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনে। অথচ স্বাস্থ্যখাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও সময়মতো প্রয়োজনীয় টিকা সংগ্রহ এবং শিশুদের টিকা প্রদান নিশ্চিত করা হয়নি। এর ফলে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে বর্তমানে মহামারির আকার ধারণ করেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃ’\ত্যুবরণ করেছে এবং হাজার হাজার শিশু সংক্রমণের ঝুঁকিতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃ’\ত্যুর সন্ধিক্ষণে রয়েছে। অত্যন্ত সংক্রামক এই রোগ দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ছে।
আবেদনে অভিযোগ করা হয়, টিকা ক্রয়ে নতুন পদ্ধতি গ্রহণ, সময়মতো প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ না কেনা, এবং এ সংক্রান্ত তথ্য প্রকাশ না করা—এসব বিষয় স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত দেয়। বিভিন্ন গণমাধ্যমেও টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়মের তথ্য ইতোমধ্যে প্রকাশ পেয়েছে।
স্বাস্থ্যখাতে সাবেক ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বড় ধরনের দুর্নীতি এবং অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়। দেশের স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনীতি সুরক্ষার পাশাপাশি শিশুদের জীবন রক্ষায় এই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি বলে আবেদনকারীরা মনে করেন।
সবশেষে, হামসহ অন্যান্য রোগের টিকা ক্রয় ও বিতরণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো অনিয়ম বা দুর্নীতি রয়েছে কিনা তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


