মার্চ ২০২৬ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue – NBR)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা এখন আগামী ২৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে তাদের রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।
বুধবার (১৫ এপ্রিল) এনবিআরের ই-ভ্যাট ইউনিট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনজনিত কারিগরি সমস্যার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে অসুবিধার সম্মুখীন হন।
এই প্রেক্ষাপটে জনস্বার্থ বিবেচনায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এনবিআর জানিয়েছে, আপগ্রেডেশন-পরবর্তী জটিলতা নিরসনের জন্যই এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, যাতে করদাতারা নির্বিঘ্নে তাদের ই-ভ্যাট রিটার্ন দাখিল সম্পন্ন করতে পারেন।


