হেফাজতে-ইসলামেরে শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম (Hefazat-e-Islam)-এর সমাবেশে হ’\ত্যা’\কা’\ণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (Chowdhury Abdullah Al-Mamun)-কে আসামি করা হচ্ছে। বুধবার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম (Md. Aminul Islam)।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এর মধ্যে গুম, ক্রসফায়ার এবং শাপলা চত্বরের ঘটনাও রয়েছে। এসব ঘটনায় সাবেক আইজিপি মামুনের সংশ্লিষ্টতার তথ্য তদন্তে উঠে আসছে বলে জানান তিনি।

শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত যে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে, তাতে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে মামলায় সম্পৃক্ত করার মতো যথেষ্ট ভিত্তি রয়েছে বলে মনে করছে প্রসিকিউশন। মো. আমিনুল ইসলাম বলেন, “এটা মোটামুটি নিশ্চিত। কারণ, তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ পাওয়া যাচ্ছে।”

তিনি আরও জানান, আগামী ১৫ দিনের মধ্যে শাপলা চত্বর মামলার তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে তারা আশা করছেন। সেই প্রতিবেদনের ভিত্তিতেই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়েছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ওই মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে।

ট্রাইব্যুনালের দেওয়া সেই রায়ের বিরুদ্ধে ইতোমধ্যে আপিলও করেছেন তিনি। নতুন করে শাপলা চত্বরের ঘটনায় আসামি হিসেবে যুক্ত হলে তার বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *