সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami) আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বৈঠক করেছেন নিপ্পন ফাউন্ডেশন (Nippon Foundation)-এর চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষের মধ্যে বাংলাদেশ-জাপান সম্পর্ক, মানবিক সহযোগিতা এবং সামাজিক উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান (Mir Ahmad Bin Kasem Arman) এমপি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় জাপান (Japan) ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যুবসমাজের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই সামাজিক অগ্রগতি নিয়েও মতবিনিময় করা হয়।
বৈঠকে রোহিঙ্গা (Rohingya) সংকটের মানবিক দিক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ডা. শফিকুর রহমান বাংলাদেশের জনগণের প্রতি জাপান সরকার ও নিপ্পন ফাউন্ডেশনের চলমান সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জুলাই আন্দোলনে শ’\হীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আ’\হতদের চিকিৎসা ও পুনর্বাসনে নিপ্পন ফাউন্ডেশনকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


