শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় জেরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রে’\প্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার (Kashimpur Central Women’s Jail) থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
কারা সূত্রে জানা গেছে, জামিনের কাগজ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার শিরিন আক্তার (Shirin Akter)। তিনি জানান, সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার দুপুরে ইমিকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট (High Court)-এর একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ৭ মার্চ রাতে। ওইদিন শাহবাগ থানার সামনে শেখ তাসনিম আফরোজ ইমি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ ও মামুনসহ কয়েকজন শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজান। পরে ঘটনাটি ঘিরে উত্তেজনা তৈরি হলে তাদের শাহবাগ থানায় সোপর্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। পরে শেখ তাসনিম আফরোজ ও আবদুল্লাহ আল মামুনকে রিকশাসহ থানার ভেতরে নেওয়া হয়। এ সময় থানার ভেতরেই আবদুল্লাহ আল মামুনকে মারধরের অভিযোগ ওঠে।
পরদিন ইমি, আসিফ আহমেদ, মামুনসহ অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।


