আদালতে হাজির সালমান, আনিসুল ও পলক; বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট নিয়ে আপত্তি!!

সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান আসে। প্রিজন ভ্যান থেকে প্রথমে নামানো হয় জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান (Salman F Rahman)-কে।

নামানোর সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরান। এ সময় বিরক্তি প্রকাশ করেন সালমান এফ রহমান। তিনি বলেন, ‘অনেক গরম, খুব গরম। এই গরমে এসব পরে মরেই যাবো।’

সালমান এফ রহমানের পর প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (Anisul Huq) এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান (Sadeq Khan)-কে।

কিছুক্ষণ পর আদালত প্রাঙ্গণে আরেকটি প্রিজন ভ্যান আসে। সেটিতে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক (Zunaid Ahmed Palak)। তিনি পুলিশের কাঁধে ভর দিয়ে প্রিজন ভ্যান থেকে নামেন। তার গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল, তবে মাথায় হেলমেট ছিল না। ঘাড়ে ছিল সার্ভাইক্যাল কলার।

প্রিজন ভ্যান থেকে নামানোর পর পলক বলেন, ‘হাসপাতাল থেকে আসছি…ব্যথা এখনো রয়েছে।’ পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আদালত সূত্র জানায়, সালমান এফ রহমান, আনিসুল হক ও সাদেক খানকে মানিলন্ডারিংয়ের পৃথক দুটি মামলায় আদালতে হাজির করা হয়। অন্যদিকে পলককে হাজির করা হয় জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক হোসেনকে গু’\লি করে হ’\ত্যার অভিযোগে করা মামলায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *