আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইসির পক্ষ থেকে।
রোববার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়—আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটার বা ব্যক্তিবিশেষ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন শুধু তিন শ্রেণির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি:
১. ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার
২. দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ
৩. ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারে নিযুক্ত আনসার, ভিডিপি ও সাধারণ আনসারের দুজন সদস্য
নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচনের পরিবেশকে অবাধ, নিরপেক্ষ ও সহিং’\সতা’\মুক্ত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবার প্রতি এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
নির্বাচনের দিন প্রায় প্রতিটি কেন্দ্রেই মোবাইল ব্যবহার নিয়ে নানা ধরনের বিশৃঙ্খলার শঙ্কা থাকে। গোপন ব্যালটের নিরাপত্তা, ভোটার গোপনীয়তা, এবং অপ্রত্যাশিত ভিডিও বা ছবি তোলার ঘটনা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


