“গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে”

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে কবি সবার মুখে মুখে চলছে ভোটের আলোচনা। এরই মধ্যে জনপ্রিয় লোকসংগীত ও বাউল শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি ভোট নিয়ে মন্তব্য করেছেন।

সোমবার (৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি পোস্ট করেন, “গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।” তবে তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি। পোস্টের পর কমেন্ট সেকশনে তার সমর্থনে নানা প্রতিক্রিয়া এসেছে।

আবদুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রয়াত হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত প্রাথমিক শিক্ষার প্রচারণার গান ‘এই দিন, দিন না আরো দিন আছে’-এর মাধ্যমে পরিচিতি পান। এছাড়া কোভিড-১৯ প্রাদুর্ভাবকালে ব্র্যাকের জন্য ‘জাইনা চলেন, মাইনা চলেন’ গানে অংশ নেন। এখন পর্যন্ত তিনি দুটি একক অ্যালবাম প্রকাশ করেছেন এবং অসংখ্য বিজ্ঞাপন, নাটক ও প্রামাণ্যচিত্রে গান গেয়েছেন।

তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রামের বাসিন্দা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *