১১ দলের জরুরি বঠক শেষে “অপপ্রচারে কান না দেওয়ার” আহ্বান

নির্বাচন ঘিরে দেশের প্রশাসনের প্রতি নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা জনগণের বিজয়ের অপেক্ষায় আছি। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের সব কর্মকর্তা-কর্মচারীর উচিত হবে নির্বাচনে নিরপেক্ষ থাকা।”

জুলাই অভ্যুত্থান (July Uprising) বাস্তবায়নের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য গণভোট প্রসঙ্গে জামায়াত আমির জানান, ১১ দলীয় ঐক্য ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, “জাতি অতীত রাজনীতির ভুক্তভোগী। আমরা এক দুর্নীতিমুক্ত, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “পরপর চারটি জাতীয় নির্বাচনে জনগণ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। এবার নির্বাচনী পরিবেশে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা বিশ্বাস করি, গণরায় প্রতিষ্ঠিত হলে এই আনন্দের পূর্ণতা পাবে।”

নির্বাচন সামনে রেখে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে অনেক অপপ্রচার হতে পারে। তাই জনগণকে অনুরোধ করব, ১১ দলের কেন্দ্রীয় বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্যকে দিকনির্দেশনা হিসেবে না নেওয়ার জন্য।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ ভোট ডাকাতি করতে আসে, তাহলে আমরা জনগণকে আহ্বান জানাবো তা প্রতি’\হ’\ত করতে।”

সবশেষে তিনি বলেন, “যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, সেটিই হবে প্রকৃত জনগণের সরকার।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *