বিএনপি নেতার এক চোখ উপড়ে ফেলেছে জামায়াতের সন্ত্রাসীরা, শোকে মারা গেলেন মা

বগুড়ার নন্দীগ্রামে ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ওরফে মজিদ একটি চোখ উপড়ে ফেলেছে জামায়াতের নেতা কর্মীরা। এদিকে ছেলের ওপর বর্বরোচিত হামলার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার মা মাজেদা বেগম। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট কেনার সময় দুইজনকে আটক করে বিএনপি নেতা-কর্মীরা। পরে রাত ১২টার দিকে জামায়াতের কর্মী-সমর্থকেরা অর্ধশতাধিক মোটরসাইকেলে করে মাসুদ রানার বাড়িতে হামলা চালায়। এতে ভাঙচুর হয় এবং সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।

এ ঘটনায় মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জামায়াতের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়। গুরুতর আহত মাসুদ রানাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে পাল্টা সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি নেতা-কর্মীরাই তাদের কর্মীদের ওপর হামলা করেছে। তিনি সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *