“ভূমিধস জয় হবে বিএনপির”—আশাবাদী মির্জা ফখরুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন ও ফলাফল নিয়ে আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবারের নির্বাচন ভালো হবে বলে সার্বিকভাবে মনে হচ্ছে, কারণ চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স এবার কার্যকর রয়েছে। ফলে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই।

নির্বাচনের পরিবেশ নিয়ে ফখরুল বলেন, “অনেক দিন ধরে নির্বাচন না হওয়ায় সবার মধ্যে একটা উদ্বেগ ছিল। তবে এখন পর্যন্ত পরিবেশ ভালো। শুরুর দিকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও পরবর্তীতে সবাই সংযত হয়েছে।”

ফলাফল যাই হোক, বিএনপি তা গ্রহণ করবে বলে জানান তিনি। “২০০৮ সালে আমরা মাত্র ৩০টি আসন পেয়েছিলাম, তারপরও সংসদে গিয়েছিলাম। আমরা সব নির্বাচনকেই গুরুত্বের সঙ্গে দেখি।”

তিনি আরও বলেন, “প্রতিটি প্রতিদ্বন্দ্বী দলকে আমরা সিরিয়াসলি নিচ্ছি এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। তবে আমরা আশাবাদী—এবার বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে।”

মির্জা ফখরুলের এই বক্তব্যে একদিকে যেমন দায়িত্বশীল রাজনৈতিক বার্তা উঠে এসেছে, অন্যদিকে দলের নির্বাচনি কৌশল এবং আত্মবিশ্বাসের প্রতিফলনও ঘটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *