নির্বাচনী ফলাফল আপডেট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
২৩ আগে
জয়
বাংলাদেশ খেলাফত মজলিস
আগে
জয়
বাংলাদেশ জামায়াতে ইসলামী
আগে
জয়
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
আগে
জয়
ইসলামী আন্দোলন বাংলাদেশ
আগে
জয়
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি
আগে
জয়

জনগণের রায়ে বিএনপির জয় অনিবার্য—দাবি মাহদী আমিনের

বিএনপির বিজয় সুনিশ্চিত—এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তাঁর ভাষ্য, দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটাধিকার কার্যকরভাবে প্রয়োগের সুযোগ পেয়েছে, আর সেই অধিকার প্রতিষ্ঠার পথ ধরেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির জয় অনিবার্য হয়ে উঠছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, “দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। জনগণের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে।”

তবে একইসঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন মাহদী আমিন। তাঁর দাবি, পরাজয়ের শঙ্কা থেকেই প্রতিপক্ষ রাত থেকে বিভিন্ন এলাকায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার জন্ম দিয়েছে। তিনি বলেন, “সংঘঠিত ঘটনাগুলো নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।”

নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অসংগতি, কারচুপি এবং সহিংসতার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি। বিশেষ করে হাতিয়ার প্রসঙ্গ টেনে মাহদী আমিন বলেন, “হাতিয়ায় ইতোমধ্যে আমাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি আমরা কর্তৃপক্ষের দৃষ্টিতে এনেছি। সেখানে অনেক ধরনের সহিংসতা করছে প্রতিপক্ষ রাজনৈতিক দল।”

তিনি জানান, এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *