নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party)-এর জয়লাভের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের ফল প্রকাশের পর শুভেচ্ছা হিসেবে এই উপহার পাঠানো হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর শুভেচ্ছা জানাতে এই সৌজন্য উপহার পাঠানো হয়েছে। ফুল ও মিষ্টির মাধ্যমে শুভেচ্ছা বিনিময়কে দুই বাংলার রাজনৈতিক সৌজন্যতার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *