সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতাকে গ্রে’\প্তা’\র করেছে পুলিশ। উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রে’\প্তা’\র ব্যক্তিরা হলেন—উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।
এর আগে শুক্রবার ভোরে উপজেলার গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, জামায়াতের নেতাকর্মীরা সেখানে হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করে। পরে আব্দুল লতিফ ১০ থেকে ১২ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। এর পরদিন শুক্রবার ভোরে ‘পূর্বশত্রুতার জেরে’ গজাইল বাজারে অবস্থিত তার দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশ অভিযান চালায়। ওসি সাকিউল আজম জানান, শনিবার সন্ধ্যায় উধুনিয়া ইউনিয়নের নিজ নিজ এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুই নেতাকে গ্রে’\প্তা’\র করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।


