আরেকটা গণ-অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকুন : ফুয়াদ

‘বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদী হয়ে উঠছেন, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে’ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ)।

তিনি বলেন, ‘আপনার দলের মধ্যে যদি তাদের নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার পতন হাসিনার চেয়েও ভয়াবহ রকম হবে। আরেকটা গণ-অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকুন।’

বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ভূঁইয়া এসব কথা বলেন।

তিনি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ছিলেন।
তিনি বলেন, ‘ভোটের দিন বাবুগঞ্জ ও মুলাদিতে প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, ভয়ভীতি ও জাল ভোটের একাধিক ঘটনা আমরা স্বচক্ষে দেখেছি।’

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি অংশের পেশাদার ভূমিকার প্রশংসা করলেও সামগ্রিকভাবে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, ‘প্রশাসনকে মনে করিয়ে দিতে চাই—বহু আইজি, সচিব, প্রধান নির্বাচন কমিশনারও জেলে ভাত খাইতেছে।

আপনারাও সাবধান! আমরা কাউকেও ভুলে যাইনি। আপনারা কে কোথায় কোন ভূমিকা রাখছেন। খোদার কসম এর হিস্যা একদিন আপনাদের দিতে হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *