গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarek Rahman) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবন এ অনুষ্ঠিত এই সাক্ষাৎগুলো অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে তাদের নিজ নিজ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। সাক্ষাৎকারী প্রতিনিধিদের মধ্যে ছিলেন: তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি (Beris Ekinci), ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে (Dasho Shering Tobgay), পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল (Ahsan Iqbal), নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা (Bala Nanda Sharma), এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা (Dr. Nalinda Jayathissa)।
সাক্ষাৎকালে প্রতিনিধিরা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। এছাড়া আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেশগুলোর মধ্যে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


