জুলাই গ’\ণহ’\ত্যার অন্যতম মাস্টারমাইন্ড কারা? ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর দাবি চিফ প্রসিকিউটরের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-র ছেলে সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy) এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (Junaid Ahmed Palak) চব্বিশের জুলাই গ’\ণহ’\ত্যার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন—এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম (Mohammad Tajul Islam)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হ’\ত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জয় ও পলকের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়।

চিফ প্রসিকিউটর বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনকারী ছাত্রজনতার ওপর যে ব্যাপক হারে গ’\ণহ’\ত্যা চালানো হয়েছিল, তার মাস্টারমাইন্ডদের মধ্যে অন্যতম ছিলেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। কারণ তারা দুজনই আইসিটির দায়িত্বে ছিলেন। আন্দোলনের সময় ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে গ’\ণহ’\ত্যা সংঘটনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তারা।’

তিনি আরও বলেন, ‘গ’\ণহ’\ত্যায় সহায়তার প্রশ্নে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান (Salman F Rahman)-এর সঙ্গে শলাপরামর্শ করেছেন পলক। তারা নানা ষড়যন্ত্র ও পরিকল্পনায় যুক্ত ছিলেন। এ মামলায় আমরা সেই সংশ্লিষ্ট প্রমাণাদি আদালতের সামনে উপস্থাপন করেছি।’

তাজুল ইসলাম দাবি করেন, ইন্টারনেট বন্ধের মাধ্যমে বিশ্ববাসীর কাছ থেকে গ’\ণহ’\ত্যার খবর আড়াল করার চেষ্টা করেছিলেন আসামিরা। ‘শুধু তথ্যপ্রবাহ বন্ধই নয়, হ’\ত্যাকাণ্ডের পরিকল্পনায়ও তারা সরাসরি অংশ নিয়েছেন,’—যোগ করেন তিনি। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রসিকিউশনের পক্ষে সূচনা বক্তব্যে এসব বিষয় তুলে ধরা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।

তিনি জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *