একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের বরাতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। একুশের প্রথম প্রহরে ভাষার জন্য আত্মত্যাগী শহীদদের স্মরণে এই আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করা হবে।

প্রতিবছরই একুশের প্রথম প্রহরে জাতি গভীর শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করে। সেই ধারাবাহিকতায় এবারও কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *