“খামেনি আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি”—খামেনি ইস্যুতে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে তীব্র ভাষায় মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ (ABC News)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।”

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, “তারা (ইরান) দু’বার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি।” তার এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

ট্রাম্পের মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তিনি ২০২৪ সালে ইরান-সম্পর্কিত একটি কথিত হ’\ত্যাচেষ্টার ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন, যেখানে তাকে টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। যদিও সে সময় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছিল।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম (Tasnim News Agency) ও ফার্স নিউজ এজেন্সি (Fars News Agency) খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

খামেনির মৃত্যুতে সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *