‘শেষ অস্ত্র পর্যন্ত লড়াই’—মাথা নত না করার ঘোষণা ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমির

ঢাকায় নিযুক্ত জলিল রহিমি জাহানাবাদী (Jalil Rahimi Jahanabadi) স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন—ইরান (Iran) কোনোভাবেই আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না। প্রয়োজনে ‘শেষ অস্ত্র’ পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার কথাও উচ্চারণ করেন তিনি।

বুধবার (৪ মার্চ) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান সংঘাত কেবল সামরিক লড়াই নয়, এটি মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে রাষ্ট্রদূত অভিযোগ করেন, আমেরিকা (United States) ও ইসরাইল (Israel) আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে অবজ্ঞা করছে। তাদের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, সর্বোচ্চ নেতা খামেনি (Ayatollah Khamenei) যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতিতেও দেশ ছাড়েননি। জনগণের পাশে থেকে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। রহিমির ভাষ্যে, খামেনি যখন শহীদ হন, তখন তিনি নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। সে সময় আমেরিকা তাকে কাপুরুষের মতো আক্রমণ করে হ’\ত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আঞ্চলিক ভূরাজনীতির দিকটিও তুলে ধরেন রহিমি। তার দাবি, বাহরাইন, সৌদি আরব, দুবাই ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ইরানের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত আটশ নিরীহ ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তার বক্তব্যে স্পষ্ট ছিল ক্ষোভ, আবার একই সঙ্গে প্রতিরোধের অঙ্গীকারও।

বাংলাদেশের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, এ সংকটময় সময়ে বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন ইরান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। পাশাপাশি বাংলাদেশ (Bangladesh) সরকারের দেওয়া বিবৃতিরও প্রশংসা করেন তিনি। তার ভাষায়, ন্যায় ও নীতির প্রশ্নে যে অবস্থান নেওয়া হয়েছে, তা ইরানি জনগণের কাছে গুরুত্ব বহন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *