হাদি হ’\ত্যা মামলার আসামিদের জন্য কনস্যুলার অ্যাক্সেস চাইল কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন

ভারতে গ্রে’\প্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হ’\ত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন (Bangladesh Deputy High Commission Kolkata)।

রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রে’\প্তারের বিষয়টি কলকাতার কলকাতা পুলিশ (Kolkata Police) উপ-হাইকমিশনকে অবহিত করেছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দুই বাংলাদেশিকে শহিদ শরিফ ওসমান বিন হাদি হ’\ত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি জানার পর কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করেছে এবং গ্রে’\প্তার হওয়া দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার অনুরোধ জানিয়েছে।

কনস্যুলার অ্যাক্সেস হলো এমন একটি আইনি অধিকার, যার মাধ্যমে বিদেশে আটক কোনো ব্যক্তি তার নিজ দেশের দূতাবাস বা কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *