তিন দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিসংশন ও সংবিধান সংস্কারের আহ্বান

রাষ্ট্রপতির অভিসংশনসহ তিন দফা দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবনের প্রবেশপথের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party) বা এনসিপির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার পর থেকেই দলটির নেতাকর্মীরা প্ল্যাকার্ড হাতে সেখানে জড়ো হতে শুরু করেন। সংসদ অধিবেশনকে ঘিরে রাজনৈতিক পরিবেশ যখন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, তখনই নিজেদের দাবিকে সামনে রেখে এই অবস্থান কর্মসূচি পালন করছে দলটি।

কর্মসূচিতে উপস্থিত রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। নেতারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই ‘জনতার দাবি’ সংসদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো তিনটি প্রধান দাবি হলো— সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত জনগণের মতামত অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতির অভিসংশন প্রক্রিয়া শুরু করা এবং জুলাইয়ের গ’\ণহ’\ত্যার বিচার নিশ্চিত করা।

এনসিপির নেতারা দাবি করছেন, রাষ্ট্র ও সংবিধানের কাঠামোগত সংস্কার এবং ন্যায়বিচারের প্রশ্নে জনগণের প্রত্যাশা এখন স্পষ্ট। সেই প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যেই তারা এই দাবিগুলো সামনে এনেছেন। তাদের ভাষায়, জনগণের ভোটে গঠিত সংসদে জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হওয়াটাই এখন সময়ের দাবি।

এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ (Jatiya Sangsad)-এর ত্রয়োদশ অধিবেশনের প্রথম বৈঠক শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অধিবেশনে নতুন স্পিকার হিসেবে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল নির্বাচিত হয়েছেন। নতুন সংসদের যাত্রা শুরুর এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও দাবি-দাওয়াও সামনে আসতে শুরু করেছে।

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party) বা বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে। অন্যদিকে জামায়াত পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিসসহ আরও কয়েকটি রাজনৈতিক দলও সংসদে প্রতিনিধিত্ব করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *