পারস্য উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলা, ১ নি’\হত

পারস্য উপসাগরে অনুমতি ছাড়া চলাচলকারী নৌযানের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে ইরান (Iran)। এরই অংশ হিসেবে বুধবার রাতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে আক্রমণ চালায় দেশটির বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি (Islamic Revolutionary Guard Corps-IRGC)। এর মধ্যে একটি ছিল মার্কিন মালিকানাধীন জাহাজ। এতে তাৎক্ষণিকভাবে একজন নি’\হত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা (Al Jazeera)।

হামলার পর ইরান একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে তাদের দাবি অনুযায়ী একটি বিস্ফোরকবোঝাই নৌকা ইরাকি জলসীমায় মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানার মুহূর্ত দেখা গেছে। বুধবার রাতের এই হামলায় আক্রান্ত হওয়া দুটি জ্বালানি ট্যাঙ্কারের মধ্যে এটি একটি ছিল। ওই হামলায় অন্তত একজন ক্রু সদস্য নি’\হত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে টাইমস অব ইসরাইল (The Times of Israel) জানিয়েছে, পুরো অঞ্চলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখার মধ্যে পারস্য উপসাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে, যার ফলে একজন নি’\হত হয়েছেন।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল (Israel)-এর চলমান হামলার মধ্যেই তেহরানের কাছে একটি ‘গুরুত্বপূর্ণ’ পারমাণবিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। এর জবাবে ইরানও ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।

বুধবার রাতে লেবাননভিত্তিক তাদের প্রক্সি সংগঠন হিজবুল্লাহ (Hezbollah)-র সঙ্গে সমন্বিতভাবে হামলার পর, যুদ্ধের ১৩তম দিন বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল পর্যন্ত পাঁচ দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাতের পুরো সময়জুড়েই ইরান অঞ্চলের বিভিন্ন দেশকে লক্ষ্যবস্তু করেছে এবং বিশ্ব তেলের সরবরাহের অন্যতম প্রধান ধমনী ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

বিভিন্ন দেশ ঐতিহাসিক হারে তাদের তেলের মজুদ বাজারে ছাড়লেও, সাম্প্রতিক এই দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর ফলে বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে আকাশচুম্বী অবস্থায় পৌঁছেছে।

এদিকে অঞ্চলের বিভিন্ন আরব রাষ্ট্র জানিয়েছে, তাদের আবাসিক এলাকা ও কূটনৈতিক অঞ্চলসহ বিভিন্ন স্থানে ইরানের ছোড়া প্রজেক্টাইল—যেমন ক্ষেপণাস্ত্র বা ড্রোন—প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *