বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman) বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া (Khaleda Zia)-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal)।
শনিবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতারের আগে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে অংশ নেন ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমই ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় সংগঠনটিকে মাতৃস্নেহে আগলে রেখেছিলেন। তাদের স্নেহময় ছায়া এবং দিকনির্দেশনার মধ্য দিয়েই ছাত্রদল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনে ছাত্রদল সবসময় তাদের দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। কিন্তু আজ তারা আমাদের মাঝে নেই—এই বাস্তবতা আমাদের জন্য বেদনাদায়ক। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, তিনি যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী ও রিয়াজ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ও আবুল হোসেন হাওলাদার আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম আকন ও মেহেদী হাসান সোহাগ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন সুহান, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন ও কামরুজ্জামান কামরুল, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান রাজা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রাড়ী, সাবেক সহ-অর্থ সম্পাদক রিয়াদ আহমেদ এবং সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ নাহিয়ান।
আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হোসেন। অনুষ্ঠানে ঢাকাস্থ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন এবং সম্মিলিতভাবে দোয়া ও ইফতারে অংশগ্রহণ করেন।


