‘আমিও শহীদ পরিবারের সন্তান’ – ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে নিজেকে “ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান” হিসেবে পরিচয় দেওয়ায় বিতর্কের মুখে পড়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)।

মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গণভোট ও ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার শুরুতে তিনি এ দাবি করেন। বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেছে। অনেক সরকার এসেছে, গেছে। কিন্তু স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি।”

এরপর স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।”

তবে তার এই বক্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে—তার এই দাবি কতটা বাস্তবসম্মত এবং এর পেছনে কোনো প্রমাণ রয়েছে কি না। রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচকদের একটি অংশ বলছেন, এমন সংবেদনশীল পরিচয় ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়া হলে তা যাচাইযোগ্য হওয়া জরুরি।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে শফিকুর রহমান নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেছেন। তবে জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে এভাবে এমন মিথ্যা দাবি করার ঘটনা অনেককেই হতবাক করেছে।

এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে—মুক্তিযুদ্ধের মতো স্পর্শকাতর বিষয়কে ঘিরে জামায়াতের মতো স্বাধীনতা বিরোধী দলের প্রধান নেতার এমন দাবি কতটা দায়িত্বশীলভাবে উপস্থাপন করা হচ্ছে, তা নিয়েই এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *