ঐক্যবদ্ধ চেষ্টায় দেশের গৌরব বিশ্বমঞ্চে অব্যাহত থাকবে—প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেছেন, দেশপ্রেম ও দলীয় চেতনায় অনুপ্রাণিত তরুণ প্রজন্মই আজ প্রমাণ করছে—ঐক্যবদ্ধ প্রয়াস থাকলে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিজয়ের ধারা থামানো যাবে না। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণ এশিয়ার ফুটবল প্রতিযোগিতা সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল। এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রী পুরো দলকে জানান প্রাণঢালা অভিনন্দন।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপএর রাজধানী মালেতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে তরুণরা, যা দেশের ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু হয়েছে। এমন বাস্তবতায় তরুণ ফুটবলারদের এই অর্জন দেশের ক্রীড়াপ্রেমী মানুষকে নতুন করে অনুপ্রাণিত করবে বলেও তিনি মনে করেন।

তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের প্রতিটি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ পথচলায় আরও সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *