শিশু রামিসার পল্লবীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পল্লবীতে ধ’\র্ষ’\ণ ও হ’\ত্যা’\র ঘটনায় নি’\হত ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। বৃহস্পতিবার রাতে পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ (Sujauddoula Sujon Mahmud) জানান, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে রামিসার বাসায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে তিনি রামিসার পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের সান্ত্বনা দেবেন।

গত মঙ্গলবার পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে হ’\ত্যা করা হয়। গ্রে’\প্তার আসামি সোহেল রানার জবানবন্দি অনুযায়ী, হ’\ত্যা’\র আগে রামিসাকে ধ’\র্ষ’\ণ করা হয়।

বুধবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে এশার নামাজ শেষে রামিসার জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মেয়েকে দাফন শেষে ঢাকায় ফেরেন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা। বৃহস্পতিবার তিনি মেয়ের স্কুলেও যান এবং সেখানে রামিসার সহপাঠীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।

এর আগে এক ভিডিওতে আবদুল হান্নান মোল্লাকে বিচারব্যবস্থার ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। নিজের মেয়ের হ’\ত্যা’\র বিচার চান না জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *