জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, যা চরম বাড়াবাড়ি। রোববার (০১ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত আমিরকে বিতর্কিত করতেই ষড়যন্ত্রমূলকভাবে এ এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের প্রশ্নবিদ্ধ করতেই এই ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, এগুলার সঙ্গে বিশেষ একটি দল এবং তাদের সাইবার টিম জড়িত রয়েছে।


