ঢাকা-৮ আসনে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) (NCP) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচারণায় একাধিক আলোচিত মন্তব্য করেন। দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “দোয়া করবেন যাতে সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি ও পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। যারা সন্ত্রাসী আছে, তাদের প্রত্যেকটার হাত-পা গু’\ড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকে রাখতে পারি।”
তিনি নাম না করে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস-কে উদ্দেশ করে বলেন, “ঢাকা-৮’এ যে মাদক সিন্ডিকেট আছে, তার প্রধানকে বলবো, কর্মীদের হাতে অস্ত্র-মাদক তুলে দেবেন না। তারা মাদক খেয়ে পরে আপনার ওপরই আ’\ঘা’\ত করবে।”
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের সময় কারও হাতে মাদক দেয়, কারও হাতে অস্ত্র দেয়—আপনারা ১২ তারিখ মাদক-অস্ত্রের বিরুদ্ধে ভোট দেবেন। যথেষ্ট স’\ন্ত্রা’\সী কার্যক্রম হয়েছে, এবার আর সহ্য করবো না। আমরা হুমকি পাচ্ছি—বলা হচ্ছে আমাদের ‘মাইর’ দেওয়া হবে। এবার আসুন, শক্ত হাতে প্রতিহত করবো।”
সম্প্রতি হাবিবুল্লাহ বাহার কলেজ-এর পিঠা উৎসবে প্রচারণাকালে তার ওপর ডিম নিক্ষেপের ঘটনার ইঙ্গিত করে তিনি বলেন, “হাবিবুল্লাহ বাহারে মা’\ই’\র খেয়ে আসছি, এবার মা’\ই’\র দিবো। বারবার খাইতে পারবো না, তাহলে তো মারা যাবো। এবার কিছু উত্তম-মধ্যম দিবোও।”
তার এসব বক্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।


