কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর পৌরসভার একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই চুরির ঘটনা ঘটে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতের কোনও এক সময় সিসি ক্যামেরা দুটি চুরি হয়ে যায়। সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে তাকে জানায়। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে। । বুধবার ১১ ফেব্রুয়ারি সকালে একই স্থানে আবারও নতুন ক্যামেরা প্রতিস্থাপন করবো। ক্যামেরা দুটি এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি।


