বিপুল টাকাসহ বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঠিক আগের দিন বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেলাল উদ্দিনের কাছ থেকে জব্দ করা টাকা এখনো মেশিনে গণনার প্রক্রিয়ায় রয়েছে।

এই ঘটনায় নির্বাচনপূর্ব পরিস্থিতিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিপুল অঙ্কের অর্থ নিয়ে নির্বাচনের ঠিক একদিন আগে জামায়াত নেতার আটক —এটিকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, টাকা কোথা থেকে এলো, কী উদ্দেশ্যে তা আনা হয়েছিল এবং এর পেছনে আর কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই এ ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *