নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার । ভোটকেন্দ্র থেকে বেরিয়ে তিনি চলমান নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রিত রয়েছে।
তিনি উল্লেখ করেন, ভোট একটি নাগরিক অধিকার এবং দায়িত্ব—এটি সবারই যথাযথভাবে পালন করা উচিত। জনগণের অংশগ্রহণেই গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হয় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি দেশের সব ভোটারকে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎসবমুখরভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান।


