ঢাকা-৮: ‘ভোট ডাকাতি’ ও হামলার অভিযোগ জামায়াত জোট প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস (Mirza Abbas)-এর বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwary)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রকে ঘিরে এ অভিযোগ ওঠে। নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, তিনি ও তার নেতাকর্মীরা কেন্দ্রে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করেন বলে অভিযোগ করেন তিনি।

দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।”

তিনি পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের দাবি তোলেন। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *