শপথ ঘিরে কঠোর নিরাপত্তা: সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় আয়োজনে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (Border Guard Bangladesh) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং জাতীয় সংসদ ভবন এলাকাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি বিবেচনায় এনে নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সংসদ ভবন ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার রেখেছেন, যাতে অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *