জামায়াত আমীর শফিকুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব ও বিভিন্ন দেশের মন্ত্রীদের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান এর সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রতিনিধিরা নিজেদের সরকারের পক্ষ থেকে ড. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তার নেতৃত্বে দল একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

জামায়াত আমীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বারিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *