মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে জাইমা রহমান, পুরো রমজানজুড়ে ইফতার-সেহরির দায়িত্ব নিলেন

পবিত্র রমজানকে সামনে রেখে মানবিক এক উদ্যোগে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান (Zaima Rahman)। আজ (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা এবং হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পুরো রমজান মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মাসব্যাপী খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবেই আজকের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাইমা রহমান।

ইফতার মাহফিলে এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা অংশ নেন। শিশুদের সঙ্গে সময় কাটান জাইমা রহমান—তাদের কথা শোনেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের খোঁজখবর নেন। শুধু আনুষ্ঠানিক উপস্থিতি নয়, বরং সরাসরি সংলাপের মধ্য দিয়ে তাদের অনুভূতি ও প্রয়োজন বোঝার চেষ্টা করেন তিনি।

পরে মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন জাইমা রহমান। তাদের জীবনের অভিজ্ঞতা ও দৈনন্দিন বাস্তবতার কথাও শোনেন মনোযোগ দিয়ে।

ইফতারের আগে উপস্থিত সবাই মিলে দোয়া ও মোনাজাতে অংশ নেন। সম্মিলিত প্রার্থনার পর একসঙ্গে ইফতার করেন তারা। রমজানের পবিত্রতা ও সহমর্মিতার বার্তায় আয়োজিত এ আয়োজনটি এলাকায় এক ভিন্ন আবহ তৈরি করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *