বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)–এর সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রে’\ফতা’\র করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মোস্তফা মঞ্জুর। তিনি জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানা (Bogra Sadar Police Station)-এ দায়ের করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হা’\মলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
মামলার বাদী রুবেল প্রাং গত ৩০ আগস্ট অভিযোগ দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতের দিকে কলেজের সামনে চা পানকালে মিজানুর রহমান সাগরসহ আরও চার থেকে পাঁচজন মোটরসাইকেলে এসে রুবেল প্রাংকে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, রুবেল প্রাং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করা হয় এবং তার কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রে’\ফতা’\র করা হয়। শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


