দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (Dhaka Metropolitan Police) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন। তিনি বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সদরদফতরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন। অব্যাহতির পেছনে পারিবারিক কারণ উল্লেখ করেছেন কমিশনার।

বর্তমান কমিশনারের চুক্তিভিত্তিক মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগে পদত্যাগের আবেদন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। এর আগে, ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *