গভর্নর পরিবর্তনের পর এবার বাংলাদেশ ব্যাংকে চার পরিচালক ও এক অতিরিক্ত পরিচালকের বদলি

বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)-এর চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী পরিবর্তনগুলো অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পরিচালক মো. জয়নুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে বদলি হয়ে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে দায়িত্ব পালন করবেন। একইভাবে পরিচালক মো. শহিদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ যোগ দেবেন।

পরিচালক মো. বায়েজিদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি হয়ে মতিঝিল অফিসে দায়িত্ব পালন করবেন। সেখানে তিনি ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দেবেন। অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে দায়িত্ব পালন করবেন।

আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *