ঢাকা ও নরসিংদীতে ধর্ষণের পর হ’\ত্যা: জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাজধানী ঢাকা (Dhaka) ও নরসিংদী (Narsingdi)-তে দুই কিশোরী ও শিশুকে ধর্ষণের পর হ’\ত্যার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (Advocate Ahsanul Mahbub Zubayer) এক বিবৃতিতে বলেন, ঢাকার হাতিরঝিল থানা (Hatirjheel Police Station)-র পশ্চিম উলন এলাকায় তাহেদী আক্তার জান্নাত নামে ৬ বছরের এক শিশু এবং নরসিংদীর মাধবদী (Madhabdi)-তে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হ’\ত্যার ঘটনায় তিনি গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন।

তিনি বলেন, ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হ’\ত্যা মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। এমন বর্বরতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তিনি নি’\হত শিশু ও কিশোরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে আরও বলা হয়, এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধী—তারা যে দল, গোষ্ঠী বা প্রভাবশালী মহলেরই হোক না কেন—তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি জোর দাবি জানান, যেন তদন্ত প্রক্রিয়া নিরপেক্ষ ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ধর্ষণ ও হ’\ত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ কিংবা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না। অপরাধী বিএনপি অথবা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা আরও বড় অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত।

তিনি স্পষ্টভাবে সতর্ক করেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা ভেঙে পড়বে এবং অপরাধীরা আরও উৎসাহিত হবে। তাই ঢাকা ও নরসিংদীর এই ধর্ষণ ও হ’\ত্যা মামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে অতি দ্রুত বিচার সম্পন্ন করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে তিনি দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *