ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা, জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা

ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।

রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এলজিআরডি মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে অতিরিক্ত একটি লিফট স্থাপনের ব্যবস্থাও করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এ এলাকার মানুষ যেন স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে আমরা সজাগ থাকবো। হাসপাতাল সুপারকে বলা হয়েছে—যা যা প্রয়োজন, আমাদের জানালে আমরা সরকারের পক্ষ থেকে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো।”

তিনি আরও বলেন, “আমি হাসপাতালের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করবো, স্বাস্থ্যব্যবস্থাটি যাতে এই জেলায় উন্নত হয় এবং সাধারণ মানুষ যেন মানসম্মত চিকিৎসাসেবা পায়—সেই লক্ষ্যেই আমাদের সীমিত সম্পদ দিয়ে কাজ করতে হবে।”

দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্মরতদের বিষয়েও নজর দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা (Ishrat Farzana), পুলিশ সুপার বেলাল হোসেন (Belal Hossain), জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল (Firoz Zaman Jewel) এবং জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিন (Faisal Amin)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *