খামেনি নিহতের পর পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি নিহত হওয়ার পর পাল্টা হামলা জোরদার করেছে ইরান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইরানজুড়ে হামলার প্রতিবাদে ষষ্ঠ দফার পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরান।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইসরায়েল ও এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

বাহিনীটি আরও জানিয়েছে, ইরানি সশস্ত্র বাহিনী একাধিক “দুঃখজনক চড়” দিয়ে প্রতিশোধের ভিন্ন ও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে। চলমান সংঘাতের এই নতুন পর্যায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *