রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর আগুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হামলার পর দূতাবাস প্রাঙ্গণে “সীমিত আগুন” লাগার খবর পাওয়া গেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রাথমিক অনুমান অনুযায়ী রিয়াদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। এর ফলে সীমিত পরিমাণে আগুন লাগে এবং ভবনের সামান্য ক্ষতি হয়।

তিনি বলেন, ঘটনার প্রাথমিক মূল্যায়ন এখনো চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

হামলার পেছনে কারা জড়িত বা কীভাবে ড্রোনগুলো দূতাবাস এলাকায় পৌঁছেছে—এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *