তেহরানে মধ্যরাত থেকে ধারাবাহিক বিস্ফোরণ, আইআরআইবি ও এক্সপিডিয়েন্সি কাউন্সিল ভবন লক্ষ্যবস্তু

রাজধানী তেহরানে মধ্যরাত থেকে শুরু হওয়া ধারাবাহিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। শহরজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কমপ্লেক্স আইআরআইবি (Islamic Republic of Iran Broadcasting – IRIB)-কে লক্ষ্যবস্তু করার খবরও পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত নি’\হতের কোনো আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি এবং তাদের টেলিভিশন সম্প্রচার স্বাভাবিকভাবেই চলছে বলে জানানো হয়েছে।

এমনও খবর পাওয়া গেছে যে ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিল (Expediency Council)-এর একটি ভবন লক্ষ্যবস্তু করা হয়েছে। কাউন্সিলটি দেশটির রাজনৈতিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত।

চলমান বো’\মা হামলা আগের রাতের তুলনায় আরও ভারী বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। রাজধানীজুড়ে বাতাসে ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে। কারাজ ও কোমসহ অন্যান্য শহরেও ভারী বো’\মা হামলার খবর পাওয়া গেছে।

গত কয়েকদিনে এসব হামলার ফলে দেশজুড়ে ৬০০ জনেরও বেশি লোক নি’\হত হওয়ার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানে ‘কঠোর আঘাত’ করেনি, বড় হামলা এখনো বাকি রয়েছে। শিগগিরই ‘মূল আক্রমণ’ চালানো হবে বলেও তিনি মন্তব্য করেন।

স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন (CNN)-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘাত করছে’, তবে আরও বড় পদক্ষেপ সামনে রয়েছে।

তিনি বলেন, “আমরা তাদের কঠিনভাবে আঘাত করছি। সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে। আমাদের বিশ্বের সেরা সামরিক বাহিনী আছে এবং আমরা সেটিই ব্যবহার করছি।” তবে সংঘাত দীর্ঘায়িত হোক, তা তিনি চান না বলেও উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, “আমি চাই না এটা খুব বেশি দিন চলুক। আমি ভেবেছিলাম, চার সপ্তাহ লাগতে পারে। আমরা সময়সূচির চেয়ে কিছুটা এগিয়ে আছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *