ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গত চার দিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র এবং ৭৫৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates–UAE)।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে নিক্ষেপ করা হয়েছিল। মন্ত্রণালয়ের এক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান মঙ্গলবার পর্যন্ত আমিরাতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে মোট ১৮৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৩টি সমুদ্রে গিয়ে পড়ে এবং একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হানে। বাকি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।
এ ছাড়া পাল্টা হামলায় ব্যবহৃত ৮১২টি ইরানি ড্রোন নিক্ষেপ করা হয়। এর মধ্যে ৭৫৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা। অবশিষ্ট কিছু ড্রোন বিভিন্ন স্থাপনায় আঘাত হানে, এতে সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলার এসব ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নি’\হত এবং ৬৮ জন আ’\হত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।


